চরভদ্রাসনে তিন দিনব্যাপী বিজয় উৎসবের সমাপ্তি

0
211

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

 

চরভদ্রাসনে নানা আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী বিজয় উৎসব সফলভাবে শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত বিজয় মেলার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই উৎসবের সমাপ্তি ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা আজাদুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খান, শিক্ষক জাহিদুর রহমান, নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

 

মহান বিজয় দিবস উপলক্ষে গত ১৬ ডিসেম্বর থেকে বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর পর্যন্ত চলা এই উৎসবে ছিল নানা আয়োজন। উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে চারু ও কারু শিল্পকর্ম এবং স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের মেলা দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে। এছাড়া ১৬ ডিসেম্বর সন্ধ্যায় চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান হাজারো মানুষের মিলনমেলায় পরিণত হয়। আগত দর্শনার্থীরা জানান, অতীতের বিজয় দিবস উদযাপনের তুলনায় এবারের আয়োজন ছিল ব্যতিক্রমী ও দৃষ্টিনন্দন।

 

এ বিষয়ে চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক শাহজাহান শিকদার বলেন, চরভদ্রাসনের ইতিহাসে বিজয় দিবসে এ ধরনের আয়োজন এই প্রথম। এই অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন পর মানুষ নির্মল আনন্দ উপভোগের সুযোগ পেয়েছে।

 

তিন দিনব্যাপী বিজয় উৎসব সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, বিজয় উৎসবকে সার্বজনীন আনন্দ উৎসবে পরিণত করার লক্ষ্যেই উপজেলা প্রশাসন এই আয়োজন করেছে। সকল শ্রেণির মানুষ যেন নির্মল আনন্দ উপভোগ করতে পারে, সে উদ্দেশ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়। চরভদ্রাসনবাসী এই উৎসব সানন্দে উপভোগ করেছে—এটাই উপজেলা প্রশাসনের সবচেয়ে বড় প্রাপ্তি।

এই বাংলাএমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here