চতুর্থ জাতীয় সিতোরিউ কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
69
ছবি - এই বাংলা প্রতিনিধি

ঈশ্বরদী প্রতিনিধি :


চতুর্থ জাতীয় সিতোরিউ কারাতে প্রতিযোগিতা ২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সিতোরিউ কারাতে ফেডারেশনের আয়োজনে গত ২৩ ও ২৪ অক্টোবর ঢাকার মিরপুরের মাহফিল কনভেনশন হলে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এবারের আসরে দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, বীমা, ব্যাংক ও কর্পোরেশন থেকে মোট ৪৫টি দল এবং প্রায় সাড়ে তিন শতাধিক কারাতে খেলোয়াড় অংশগ্রহণ করেন।

সমাপনী দিনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঢাকা জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ জনাব সিরাজুল ইসলাম, বাংলাদেশের প্রবীণ মার্শাল আর্ট প্রশিক্ষক জাহাঙ্গীর আলম এবং চিত্রনায়িকা মাসুকা নাসরিন রাকা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও হ্যালো ঈশ্বরদী পত্রিকার সম্পাদক আব্দুল্লাহ আল ওমর খান সুমার, ফেডারেশনের সাধারণ সম্পাদক শিহান মুস্তাফিজুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শিহান শেখ ওয়াহেদ আলী সিন্টু, সহ-সভাপতি সামলেম বিশ্বাস ও শফিকুল ইসলাম লাভলু, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান বিল্লাল, তারেক জেডসহ আরও অনেকে।

প্রতিযোগিতায় সিতোরিউ কারাতে একাডেমি ঈশ্বরদী দারুণ সাফল্য অর্জন করে—দলটি ২টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক লাভ করে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here