চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি কচি, সাধারণ সম্পাদক মুরাদ

0
193
সভাপতি জাহিদুল করিম কচি–সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ / ছবি - সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি (২০২৫–২০২৬) গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি এবং সাধারণ সম্পাদক হয়েছেন বৈশাখী টিভির ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কর্ণফুলী হলে অনুষ্ঠিত ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির বর্ষপূর্তি দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার সাইফুল্লাহ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ডেইলী পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর, এনটিভির ব্যুরো প্রধান শামসুল হক হায়দরী, সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল মনসুরসহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শিশির বড়ুয়া ও মোহাম্মদ মাহবুবুর রহমান।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম। সহ-সভাপতি হয়েছেন দৈনিক বাংলার ব্যুরো প্রধান ডেইজি মওদুদ।

অন্যদিক যুগ্ম সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি মিয়া মো. আরিফ, অর্থ সম্পাদক এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার আবুল হাসনাত, সাংস্কৃতিক সম্পাদক পোট্রেট নিউজের সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক সিবার্তা-২৪ এর সম্পাদক রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক ইসলামিক টিভির সাবেক ব্যুরো প্রধান মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক পূর্বদেশের সিনিয়র রিপোর্টার ফারুক আবদুল্লাহ নির্বাচিত হয়েছেন।

এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন টাইমস অব বাংলাদেশ এর ব্যুরো প্রধান সালেহ নোমান, দৈনিক ইনকিলাবের ডেপুটি ব্যুরো প্রধান রফিকুল ইসলাম সেলিম, একাত্তর টিভির ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী এবং এনটিভি’র সিনিয়র রিপোর্টার আরিচ আহমেদ শাহ।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here