গাজীপুর সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

0
114
গাজীপুর সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা / ছবি - এই বাংলা

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর সিটি কর্পোরেশন–এর নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেন সরকারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রশাসকের নিজ বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় করপোরেশনের সচিব (উপসচিব) মো. আমিন আল পারভেজ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৮) মনোয়ার হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম হারুনুর রশীদ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা এস এম গোলাম কিবরিয়া, নির্বাহী প্রকৌশলী লেহাজ উদ্দিন, আশরাফ হোসেন ও শামসুর রহমান, টঙ্গী অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী মো. মাইদুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. আমজাদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত শেষ করা, অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করা এবং জনসেবার মান বৃদ্ধিতে নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৬ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় গাজীপুর সিটি করপোরেশন। ৩২৯ দশমিক ৫৩ বর্গকিলোমিটার আয়তনের এই সিটি করপোরেশনে রয়েছে ৫৭টি ওয়ার্ড। এর আগে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

নতুন প্রশাসক শওকত হোসেন সরকার দীর্ঘদিন স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর গাজীপুর মহানগর শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে বর্তমানে সভাপতির দায়িত্বে রয়েছেন।

দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “এটি আমার জন্য সম্মানের পাশাপাশি বড় দায়িত্ব। নাগরিকদের প্রত্যাশা পূরণে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করব। গাজীপুরকে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও নাগরিকবান্ধব নগরীতে রূপ দিতে সবার সহযোগিতা প্রয়োজন।”

সংশ্লিষ্ট মহলের আশা, তাঁর নেতৃত্বে করপোরেশনের চলমান উন্নয়ন প্রকল্পে গতি আসবে এবং নাগরিক সেবায় দৃশ্যমান উন্নতি ঘটবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here