গত ১৬ বছরে শাসক গোষ্ঠীর বাইরে কেউ চাকরি পায়নি: নূরুল ইসলাম নয়ন

0
92
ছবি : এই বাংলা প্রতিনিধি

নাটোর প্রতিনিধি :

নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নানা নির্যাতন ও বঞ্চনার শিকার হলেও দলের প্রতি অনুগত থেকেছেন। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক কারণে অনেকেই চাকরি, ব্যবসা ও সম্পদ হারিয়েছেন। নয়ন আরও বলেন, তারেক রহমান প্রতিশোধের রাজনীতি পরিহার করে গণতান্ত্রিক উপায়ে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।

সভায় সভাপতিত্ব করেন নাটোর জেলা যুবদলের সভাপতি এ. হাই-তালুকদার ডালিম এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিস। সমাবেশে কেন্দ্রীয় সহ-সভাপতি সাব্বির আহমেদ দীপুসহ জেলা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here