গণতান্ত্রিক জাগরণ বাঁধাগ্রস্থ করার জন্য আ-লীগ লগি-বৈঠার তান্ডব চালিয়েছিল: মুহাম্মদ শাহজাহান

0
103
ছবি : এই বাংলা প্রতিনিধি

চট্টগ্রাম প্রতিনিধি :


২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাকে স্মরণ করে চট্টগ্রামে “পল্টন ট্র্যাজেডি দিবস” উপলক্ষে এক আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে।” তিনি আরও বলেন, “সেই দিনের ঘটনাগুলো গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করেছিল এবং তা ইতিহাসে গভীর দাগ রেখে গেছে।”

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও পরিবেশবিদ নজরুল ইসলাম। তিনি বলেন, “২৮ অক্টোবরের ঘটনাকে জাতি কখনো ভুলবে না। দেশের সার্বভৌমত্ব ও ন্যায়ের জন্য ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি।”

সভাপতিত্ব করেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি তানজির হোসেন জুয়েল, এবং অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারি মুমিনুল হক। সভাপতির বক্তব্যে তানজির হোসেন বলেন, “আমরা শান্তিপূর্ণ উপায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই। এই ঘটনার সঠিক বিচার দাবি করছি।”

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক খুররম মুরাদ, অর্থ সম্পাদক গোলাম আজম, অফিস সম্পাদক আরফাত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


অনুষ্ঠানে তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয় এবং মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here