খাগড়াছড়ি ২৯৮ সংসদীয় আসনে দুই প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

0
417
খাগড়াছড়ি-২৯৮ আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি ২৯৮নং সংসদীয় আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপি’র মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া ও স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ধানের শীর্ষে মনোনীত প্রার্থীর ওয়াদুদ ভূইয়ার পক্ষে জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বেদারুল ইসলাম, রামগড় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট করিম উল্লাহ, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল্লাহ আল নোমান সাগর, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ প্রমুখ।

বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হয়ে পরাজিত হলেও নির্বাচনী ট্রাইব্যুনালে আদালত তাকে নির্বাচিত ঘোষনা করা হয়। ১৯৯৬ সালে তিনি বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে খাগড়াছড়ি সংসদীয় আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে অনুষ্ঠিত ৮ম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ (সপ্তম) সালের জাতীয় সংসদ নির্বাচনেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রাার্থী হিসেবে অংশগ্রহণ করেন।

তবে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেন । ১৯৮৯ সালে অনুষ্ঠিত স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে তিনি রেকর্ড এক লক্ষেরও অধিক ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছিলেন।

২০০১ সালের বিএনপি সরকারে আমলে ২০০২ সালে ওয়াদুদ ভূইয়াকে পার্বত্য চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হন। ২০০১ সালে তিনি পার্বত্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্যসহ সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

ওয়াদুদ ভুইয়া ২০০২ সালে তিনি সরকার কর্তৃক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হন। ২০০১ সালে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নিযুক্ত হয়েছিলেন। এছাড়া তিনি সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

খাগড়াছড়ি ২৯৮ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন স্থানীয় সরকার পরিষদের সাবেক সফল চেয়ারম্যান বাবু সমীরণ দেওয়ান।

সোমবার বিকেল ৪টায় জেলা প্রশাসক এর কার্যালয় থেকে বাবু সমীরণ দেওয়ান পক্ষে মনোনয়ন গ্রহণ করেন স্থানীয় সরকার পরিষদের সাবেক সদস্য, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু পুরুষোত্তম চাকমা।
এই সময় উপস্থিত ছিলেন, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্র নেতা জনাব গফুর তালুকদার, যুব নেতা জনাব সাইফুল ইসলাম, বাবু বিদর্শী চাকমা, নারী নেত্রী পরিনীতা দেওয়ান, উক্রাচিং মারমা সহ আরও অসংখ্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের তিন আসনের মধ্যে খাগড়াছড়িতে ভোটার সবচেয়ে সংখ্যা বেশি ৫ লাখ ৫৪ হাজার ১১৯ জন। সর্বশেষ জনশুমারি অনুযায়ী, জেলায় বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর জনসংখ্যা প্রায় সমান।

এই বাংলা/এমএস

টপিক

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here