খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে স্মারক গ্রন্থ ‘উজ্জীবন’ প্রকাশ 

0
270

খাগড়াছড়ি প্রতিনিধি :

পার্বত্য জেলার সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রথম প্রকাশিত স্মারক গ্রন্থ “উজ্জীবন”-এর প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন সম্পন্ন হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩ টায় খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজু ও জয়ন্তী দেওয়ানের সঞ্চালনায় প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ও ২০৩ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি। তিনি তাঁর বক্তব্যে খাগড়াছড়ি প্রেসক্লাবের চার দশকের দীর্ঘ পথচলার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “উজ্জীবন”স্মারক গ্রন্থটি এই অঞ্চলের ইতিহাস ও সাংবাদিকতার বিবর্তনের এক অনন্য দলিল হয়ে থাকবে। পার্বত্য অঞ্চলের শান্তি ও সম্প্রীতি রক্ষায় সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার গুরুত্বও তিনি তাঁর বক্তব্যে তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালী ত্রিপুরা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বিএনপির কেন্দ্রীয় সহ-কর্মবিষয়ক সম্পাদক খাগড়াছড়ির সাবেক সাংসদ জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভুইয়া, জামাতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক আব্দুল মোমেন, ইসলামি আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা কাওসার আজিজীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ খাগড়াছড়ি জেলার সকল উপজেলার প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দ এবং স্থানীয় সুধী সমাজ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের দীর্ঘ ৪০ বছরের ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতে “উজ্জীবন” স্মারক গ্রন্থটি এক মাইলফলক। এটি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে

এই বাংলা/এমএস

টপিক

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here