খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩

0
136
ছবি - এই বাংলা প্রতিনিধি

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলা মাটিরাঙ্গায় উপজেলায় ত্রিপুরা সম্প্রদায়ে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় রনি বিকাশ ত্রিপুরা, ডেটল ত্রিপুরাকে বুধবার গ্রেপ্তার করার পর বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে আরেক আসামি রিমন ত্রিপুরাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মাটিরাঙ্গায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে ভুক্তভোগী কিশোরী আত্মীয়ের সঙ্গে উপজেলার থেকে একটু দূর্গম পাহাড়ি এলাকায় অযোধ্যা কালী মন্দিরে পূজা দেখতে যায়।

এসময় চারজন স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ে যুবক তাকে কথা আছে বলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে স্থানীয়ভাবে ধর্ষণে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়েছে।

পরে এলাকায় জানাজানি হলে এ ঘটনায় ওই কিশোরীর বোন বাদী হয়ে থানায় মামলা দায়ে করা হয় । গ্রেপ্তার তিন আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ধর্ষণের শিকার ত্রিপুরা সম্প্রদায়ে নারী স্বাস্থ্য পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার আরোও এক আসামি সুমন ত্রিপুরাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here