কুড়িগ্রামে হিযবুত তাহরীরের পোস্টার লাগানোর অভিযোগে ৫ তরুণ আটক

0
223
কুড়িগ্রামে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার লাগানোর অপরাধে বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :


কুড়িগ্রামে প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার লাগানোর ঘটনা ঘটেছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের কলেজ মোড় ও জেলা পরিষদ ভবনের ফটকে ‘খোলা চিঠি’ শিরোনামে পোস্টার লাগানোর পর পুলিশ ও গোয়েন্দা সংস্থা তৎপর হয়।

পরে কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি মিনিবাসে অভিযান চালিয়ে পাঁচ জন সন্দেহভাজন তরুণকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সন্ধ্যায় ডিবির কুড়িগ্রামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আটকরা হলেন: মোঃ জাবের আল রাফিয়ান (৩০), মোঃ সাকিবুল হাসান (২৪), মোঃ শামীম হোসেন (২৫), মোঃ ফাহমিদ হাসান (৩৪) ও মোঃ মাহমুদুর রহমান (২৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ঢাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকা থেকে এসে হিযবুত তাহরীরের প্রচারণা করছিল।

পোস্টার লাগানোর স্থানগুলো থেকে সিসিটিভি ফুটেজের মাধ্যমে তাদের সম্পৃক্ততা নিশ্চিত করা হয়েছে। পুলিশ ইতোমধ্যেই পোস্টারগুলো সরিয়ে দিয়েছে। কুড়িগ্রাম পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি জানান, আটক পাঁচ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here