কাঠালিয়ায় খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মোনাজাত ও কম্বল বিতরন

0
206
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও কম্বল বিতরণ—কাঠালিয়ায় ১ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া রুবেল সমাজ কল্যাণ যুব ও ক্রীড়া সংঘের নিজস্ব কার্যালয়ে প্রতিবছরের মতো এবারও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সংগঠনটির উদ্যোগে ইউনিয়নের ১ হাজার নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের বিএনপির দলীয় প্রার্থী মোঃ রফিকুল ইসলাম জামাল। তিনি দোয়া মোনাজাত পরিচালনা করেন এবং দুঃস্থদের হাতে কম্বল তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আতিকুর রহমান রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ডিবিকেপি কমিউনিটি হাসপাতালের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান লায়ন এম এ খালেক, রুবেল সমাজ কল্যাণ যুব ও ক্রীড়া সংঘের উপদেষ্টা সালমান খান বিপ্লব।

এছাড়া বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাকির খান, মোঃ ছিদ্দিকুর রহমানসহ আরও অনেকে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here