কাঁঠালিয়ায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

0
104
ঝালকাঠির কৈখালীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের আনন্দ মিছিল / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কৈখালী বাজারে আনন্দ মিছিল করেছেন নেছারীয়া ছালেহীয়া দীনিয়া ক্যাডেট মাদরাসার শিক্ষার্থীরা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে মাদরাসা প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে কৈখালী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাদরাসা মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘আহলান সাহলান মাহে রমাদান’, ‘রমজানের পবিত্রতা রক্ষা করো’ এবং ‘মাহে রমজানের আগমন—শুভেচ্ছা স্বাগতম’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা মাহে রমজানের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, অশ্লীল কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সিনেমা হল বন্ধ রাখার দাবি জানান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মাদরাসার শিক্ষার্থী মো. আলী চাপরাশি বলেন, অতীতে ধর্মীয় সাংস্কৃতিক চর্চা সীমিত ছিল। ৫ আগস্টের পর ইসলামী সংস্কৃতি পালনের সুযোগ বৃদ্ধি পেয়েছে। একজন শিক্ষার্থী আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী সংস্কৃতিও লালন করবে—এটাই স্বাভাবিক।

প্রতিষ্ঠানের প্রধান মাওলানা মুফতি মো. কামাল হোসেন বলেন, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি সরকারের প্রতি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখার পাশাপাশি প্রয়োজনে ভর্তুকি দেওয়ার আহ্বান জানান।

এসময় মাদরাসার অন্যান্য শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিছিল শেষে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে খেজুর বিতরণ করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here