কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুই ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম মেহেদী হাসান আদালত পরিচালনা করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এই সময় গুনাইগাছ ইউনিয়নের লানজু সরকারকে ৫০ হাজার টাকা এবং তবকপুর ইউনিয়নের আব্দুল মোন্নাফকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার কারনে অবৈধ মাটি কাটার কার্যক্রম বন্ধ করা হয়।
স্থানীয়রা জানায়, ফসলি জমি কেটে পরিবেশের ভারসাম্যহানি হচ্ছে এবং কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই মাটি মূলত ব্রিক ফিল্ডে ব্যবহৃত হচ্ছে, যা দীর্ঘমেয়াদে কৃষিজমির উর্বরতা নষ্ট করছে।
উলিপুর উপজেলা সহকারী কমিশনার এসএম মেহেদী হাসান বলেন, “কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলবে। এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এই বাংলা/এমএস
টপিক

