ঈশ্বরদীতে নানা আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0
58
ছবি - এই বাংলা প্রতিনিধি

ঈশ্বরদী প্রতিনিধি :

ঈশ্বরদীতে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌর যুবদল দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রথম দিনে সকালে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বৃক্ষরোপণ, প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণসহ নানা সামাজিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিনে বিকেলে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাজারের ১ নম্বর গেটে গিয়ে শেষ হয়, যেখানে পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনি এবং সঞ্চালনায় ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যকরী সভাপতি আহসান হাবীব, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, শামসুদ্দোহা পিপ্পু প্রমুখ।

এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা যুবদলের গৌরবময় ইতিহাস তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here