ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

0
160
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে / ছবি - এই বাংলা

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসন ভবন চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে। এসময় বিশ্ববদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মানববন্ধনে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ইবি শাখা ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন, ইবি গ্রীন ফোরামের সেক্রেটারি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এবং ইবি শাখা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলামসহ বিএনপি ও জামায়াতপন্থী অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এছাড়া ছাত্রদল, ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল অন্যান্য ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শিক্ষার্থীরা বলেন, “সাজিদ হত্যার বিষয়ে আমাদের বারবার রাষ্ট্রীয় প্রশাসনের সাথে কথা বলতে বলা হয়। যদি শিক্ষার্থীদের রাষ্ট্রীয় প্রশাসনের সাথে কথা হয় তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিভাবক হিসেবে কি করছে। আপনারা কেন তাদের চাপ দিতে পারছেন না?”

তারা আরো বলেন, “আগামী ১৭ তারিখ সাজিদ আব্দুল্লাহ হত্যার ৫ মাস পূর্ণ হবে। এই ১৭ তারিখের মধ্যে যদি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন খুনিদেরকে গ্রেপ্তার ও আইনের আওতায় নিয়ে আসতে না পারে তাহলে ১৭ তারিখে আমরা ভিসির কার্যালয় ঘেরাও করব।”

গ্রীন ফোরামের সেক্রেটারি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, “সাজিদ হত্যাকাণ্ডের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আমি একজন সদস্য ছিলাম। নির্ধারিত সময়ে কমিটি রিপোর্ট জমা দিয়েছে। আমরা ভেবেছিলাম এ রিপোর্ট দেওয়ার পরে অতি দ্রুততার সাথে এর একটি সুষ্ঠু সমাধান হবে। কিন্তু আজকে ছয় মাস অতিক্রান্ত হওয়ার পরও সিআইডি কেন প্রকৃত সত্যকে ছাত্রদের সামনে আনতে পারছে না, সেটা আমার প্রশ্ন থেকে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “আমরা নিরাপদ বিশ্ববিদ্যালয় চাই। আমরা চাই না কোনো সন্তান আমাদের মধ্য থেকে হারিয়ে যাক।তাই দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করে এই বিষয়ে সুষ্ঠু সমাধান দেওয়ার জন্য আমি প্রশাসনকে আহ্বান জানাচ্ছি।”

জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, “আমি সাজিদ হত্যার ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিতে ছিলাম, কমিটি দ্রুতই রিপোর্ট জমা দিতে সক্ষম হয়। কিন্তু আজ ১৭ তারিখ সাজিদ আব্দুল্লাহর হত্যার ৬ মাস হয়ে গেল। খুনিকে ধরতে ৬ মাস একটা লম্বা সময়। খুনিদেরকে চিহ্নিত করতে তো কোনো সংস্থার এত দেরি হওয়ার কথা নয়।”

তিনি আরও বলেন, “যতক্ষণ পর্যন্ত সাজিদ আব্দুল্লাহর হত্যার বিচার হবে না, ইবির এই পবিত্র মাটি কলঙ্কমুক্ত হবে না, ততদিন পর্যন্ত আমি এই আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত রাখব।”

উল্লেখ্য, গত ১৭ই জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে  সাজিদের লাশ উদ্ধার করা হয়। পরে ৩রা আগস্ট ভিসেরা রিপোর্টে শ্বাসরোধে সাজিদের মৃত্যু হয় বলে জানানো হয়। এই ঘটনার পর থেকে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতসহ সাজিদ হত্যার সুষ্ঠু বিচার দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here