পিরোজপুরে পুনাক-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও মানবিক সহায়তা কার্যক্রম

0
149
পিরোজপুরে পুনাকের উদ্যোগে শীতার্ত ও আউটসোর্সিং সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে শীতার্ত মানুষ ও আউটসোর্সিং সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকালে পিরোজপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন পিরোজপুর পুনাকের সভানেত্রী খন্দকার নাজনীন আক্তার। তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগে সংশ্লিষ্ট মহলে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শীতবস্ত্র বিতরণকালে পুনাক সভানেত্রী বলেন, পুনাক সবসময়ই মানবিক সেবায় কাজ করে যাচ্ছে। বিশেষ করে আউটসোর্সিং সদস্যদের জীবনমান উন্নয়ন এবং তাদের সন্তানদের শিক্ষার সুযোগ বাড়াতে ভবিষ্যতেও আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তিনি পুনাকের পক্ষ থেকে ব্যক্তিগত ও পারিবারিক উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান। এ ছাড়া পিরোজপুর পুনাকের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

শীতবস্ত্র গ্রহণকারী উপকারভোগীরা পুনাকের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংশ্লিষ্টদের মতে, এই আয়োজন পিরোজপুর জেলায় মানবিক কার্যক্রমের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here