বরগুনা-২ আসনে ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই শুরু হবে ৩০ ডিসেম্বর

0
236
১০৯ বরগুনা-২ আসনে (১২) জনের মনোনয়নপত্র দাখিল / ছবি - এই বাংলা

বামনা প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বরগুনা-২ (বামনা-হারিশপুর) আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ সোমবার, ২৯ ডিসেম্বর, বামনা সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ পলাশ আহমেদ-এর কার্যালয়ে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী মোঃ নুরুল ইসলাম (মনি) মনোনয়নপত্র জমা দেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাইনুল হাসান, বামনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ.কে. আজাদ রানা, রুহুল আমিন, সাইফুল ইসলাম জামাল ও জাহাঙ্গীর হোসেন। বামনা থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।

বিকালে ১২ দলীয় জোট জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদ মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন বামনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান (মামুন), জামায়াতের বামনা উপজেলা আমীর হাফেজ মোঃ সাইদুর রহমান ও উপজেলা সেক্রেটারি মোঃ সাইফুল্লাহ মানসুর।

বামনা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাইনুল হাসান জানিয়েছেন, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে এবং এর পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করা হবে।

এছাড়া বরগুনায় আরো -১০ জন মনোনয়ন পত্র দাখিল করা সংসদ সদস্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন মোঃ সামীম, আব্দুল লতিফ ফরাজি জাতিয় পার্টি, মোঃ রাশেদ উদ জামান স্বতন্ত্র, মোঃ মিজানুর রহমান ইসলামি আন্দোলন বাংলাদেশ, মোঃ সোলায়মান ন্যাশনাল পিপলস পার্টি (এন পি পি) মোঃ রফিকুল ইসলাম খেলাফত মজলিস, মোঃ আলাউদ্দিন আকাশ আমজনতার দল,মোঃ কারুজ্জামান লিটন বাংলাদেশ জাতিয় পার্টি, সৈয়দ মোঃ নাজেস আফরোজ জাতীয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলন (এন ডি এম), মোঃ সাব্বির আহমেদ বাংলাদেশ কংগ্রেস, প্রমুখ।

বামনা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাইনুল হাসান বলেন, ১০৯ বরগুনা -২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মোট দুটি মনোনয়ন পত্র জমা পড়েছে ৩০/১২/২০২৫ ডিসেম্বর থেকে ০৪ /০১/২০২৬ জানুয়ারীর মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে পরবর্তী প্রক্রিয়া অবলম্বন করা হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here