চট্টগ্রাম প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে রাউজান উপজেলায় দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাঁর পুত্র সাকের কাদের চৌধুরী এবং বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যক্তিগত সচিব এম. এ. মাসুদ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলের সময় উপজেলা পরিষদ চত্বরের বাইরে ও মুন্সির ঘাটা এলাকায় বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি দেখা যায়। দলীয় সূত্র জানায়, এ সময় প্রায় ১০ থেকে ১৫ হাজার নেতাকর্মী ও সমর্থক সেখানে অবস্থান নেন।
মনোনয়ন দাখিলকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এই বাংলা/এমএস
টপিক

