ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন এমএ হান্নান

0
195
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির প্রার্থী এমএ হান্নানের মনোনয়ন দাখিল / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জননেতা এমএ হান্নান।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নাসিরনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাছরিনের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মনোনয়ন দাখিলের সময় বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। এ সময় তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

মনোনয়নপত্র দাখিল শেষে এমএ হান্নান গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি জানান, জনগণের ভোট ও দোয়ার মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে নাসিরনগরের সার্বিক উন্নয়ন এবং মানুষের ন্যায্য অধিকার আদায়ে কাজ করাই তাঁর মূল লক্ষ্য।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে রাজনৈতিক তৎপরতা ও নির্বাচনী কার্যক্রম দিন দিন আরও জোরদার হচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক মহল।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here