ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাগ্নে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সাবেক সংসদ সদস্য,নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নীলফামারী-১ আসনে পুনর্বিবেচনা করে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরাসহ সর্বস্তরের জনগণ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার(২৪ ডিসেম্বর)বিকেলে উপজেলা বিএনপির দলিয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বেড় হয়ে সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্মৃতি অম্লান চত্ত্বরে এসে শেষ হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রনি,উপজেলা যুবদলের সদস্য সচিব আশিক-উল ইসলাম লেমন,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তবিবুল ইসলাম তইবুল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সবুজ,গয়াবাড়ি ইউনিয়ন মহিলা দলের নেত্রী নাজনীন আক্তার,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল ইসলাম রাসেল,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আকিক প্রমুখ।বিক্ষোভে বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি- পেশার সর্বস্তরের শত-শত নারী-পুরুষসহ অংশ নেন।
এ সময় বক্তারা পুনর্বিবেচনা করে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে বিএনপি থেকে নীলফামারী-১ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয়া না হলে বৃহত্তর আন্দোলনের কঠোর হুশিয়ারি দেন।
এই বাংলা/এমএস
টপিক

