বকশীগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় (২৪ ডিসেম্বর):৩৫ বিজিবি’র সদস্যরা এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জব্দ করেছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার বেলা সাড়ে ১১ টায়, বিজিবির ঝাওডাঙ্গা বিওপির সদস্যরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পিকআপ গাড়িতে তল্লাশি করে ৪৭ বান্ডিল ভারতীয় থান কাপড় উদ্ধার করেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানায় যে, কুড়িগ্রামের রৌমারী থেকে ভারতীয় শার্ট ও পাঞ্জাবির কাপড় শেরপুরে পাচার করা হচ্ছিল। এ ঘটনায় বিজিবি টহল দল রৌমারী-ঢাকা সড়কের ঝাওডাঙ্গা এলাকায় অবস্থান নেয়। এরপর কুরিয়ার সার্ভিসের পিকআপটি সেখানে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি করা হয়।
এ সময় গাড়িটিতে থাকা ৫,১৩১ মিটার ভারতীয় কাপড় জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২৫ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা। বর্তমানে এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান জামালপুর ৩৫ বিজিবির ঝাওডাঙ্গা বিওপির নায়েব সুবেদার ফোরমান আলী।
এই বাংলা/এমএস
টপিক

