পিরোজপুরে উদ্যোক্তা তৈরিতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগ: প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তার পথে সাংবাদিক নকিব

0
276
প্রশিক্ষণ শেষে সনদ পেলেন সাংবাদিক এম এ নকিব নাছরুল্লাহ / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরে বেকারত্ব দূরীকরণ ও দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর পিরোজপুর। উপ-পরিচালক জনাব মোঃ আব্দুল হাই মল্লিকের বলিষ্ঠ নেতৃত্বে জেলার যুবসমাজ আজ আত্মনির্ভরশীল হওয়ার নতুন স্বপ্ন দেখছে।

এরই ধারাবাহিকতায়, গণমাধ্যমকর্মী হিসেবে পরিচিত মুখ, পিরোজপুর জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি এম এ নকিব নাছরুল্লাহ্ সফলভাবে প্রশিক্ষণ শেষ করে উদ্যোক্তার তালিকায় নাম লিখিয়েছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সম্প্রতি পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ‘আত্মকর্মী থেকে উদ্যোক্তা উন্নয়ন’ বিষয়ক একটি বিশেষ প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়। আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণের সমাপ্তি ঘটে এবং সফল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মোঃ আব্দুল হাই মল্লিক সাংবাদিক এম এ নকিব নাছরুল্লাহর হাতে সমাপনী সনদ তুলে দেন।

সাংবাদিক এম এ নকিব নাছরুল্লাহ্ কেবল লেখনীর মাধ্যমেই নয়, বরং বাস্তব কর্মক্ষেত্রেও নিজেকে দক্ষ করে তোলার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের এই প্রশিক্ষণ তাকে পেশাদার সাংবাদিকতার পাশাপাশি একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সঠিক দিকনির্দেশনা দিয়েছে।

তিনি বলেন, উপ-পরিচালক মহোদয়ের আন্তরিক সহযোগিতা এবং যুব উন্নয়নের চমৎকার পরিবেশ পিরোজপুরের যুবকদের জন্য আলোর পথ দেখাচ্ছে।

পিরোজপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মোঃ আব্দুল হাই মল্লিক জানান, সরকারের লক্ষ্য হলো প্রতিটি যুবককে দক্ষ করে গড়ে তোলা। তিনি বলেন, “আমরা চাই পিরোজপুরের যুবকরা শুধু চাকুরির পেছনে না ছুটে নিজেরাই কর্মসংস্থান তৈরি করুক। সাংবাদিক নকিবের মতো সচেতন ব্যক্তিরা যখন এগিয়ে আসেন, তখন সাধারণ যুবকরা আরও বেশি উৎসাহিত হয়।”

উল্লেখ্য যে, বর্তমান উপ-পরিচালকের যোগদানের পর থেকে পিরোজপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রমে ব্যাপক গতিশীলতা এসেছে। বিভিন্ন ট্রেডে কারিগরি ও আত্মকর্মী তৈরির প্রশিক্ষণের মাধ্যমে জেলার শত শত যুবক আজ স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাচ্ছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here