ঈশ্বরদীতে জাকারিয়া পিন্টুর পক্ষে বিএনপির মনোনয়ন ফরম উত্তোলন

0
258
ঈশ্বরদীতে বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ / ছবি - এই বাংলা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর পক্ষে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম উত্তোলন করেছেন বিএনপির নেতাকর্মীরা। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের কার্যালয়ে উপজেলা নির্বাচন অফিসার শামসুন্নাহার ভূঁইয়ার কাছ থেকে এ মনোনয়ন ফরম উত্তোলন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম স্বপন, আব্দুল্লাহ আল ওমর খান সুমার এবং ঈশ্বরদী পৌরসভার সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি।

মনোনয়নপত্র উত্তোলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি নেতারা বলেন, বিএনপি একটি বৃহৎ ও সুশৃঙ্খল রাজনৈতিক দল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য অনুযায়ী বর্তমানে যেসব মনোনয়ন দেওয়া হয়েছে, সেগুলো প্রাথমিক। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এলে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে। তৃণমূল বিএনপির মতামতকে গুরুত্ব দিয়ে ঈশ্বরদী–আটঘরিয়া আসনে জাকারিয়া পিন্টুকে মনোনয়ন দেওয়া হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, জাকারিয়া পিন্টু একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। গত ১৭ বছর ধরে দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে থেকেছেন, রাজপথে নেতৃত্ব দিয়েছেন এবং ফ্যাসিস্ট সরকারের আমলে মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাবরণ করেছেন। ১৯৯১ সালের পর এই আসনটি বিএনপির হাতছাড়া হলেও জাকারিয়া পিন্টুর নেতৃত্বে ধানের শীষের প্রার্থী হিসেবে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিন, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, বিএনপি নেতা আক্কাস আলী খান, জাহাঙ্গীর আলম, পৌর তাঁতী দলের সভাপতি খন্দকার আমিরুল ইসলাম, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামলসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here