কুড়িগ্রাম প্রতিনিধি :
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে তিনটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দে অবস্থিত মেসার্স এস এস ফোর ব্রিকসকে ২৫,০০০ টাকা, এগারমাথায় অবস্থিত মেসার্স এইচ টি ব্রিকসকে ৩০,০০০ টাকা এবং মেসার্স এ এন ব্রিকসকে ৪০,০০০ টাকা অর্থদণ্ড ধার্যপূর্বক আদায় করা হয়। এছাড়া, হালনাগাদ কাগজপত্র ব্যতীত ভাটার কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম কুন্ডু। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন। এসময় জেলা পুলিশের সদস্য ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীও উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

