হাদি ও এরশাদ উল্লার উপর হামলার প্রতিবাদে খাগড়াছড়ি জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

0
236
খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে খাগড়াছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে মিছিলটি বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে গিয়ে সমাবেশে রূপ নেয়।

সমাবেশে বক্তব্যে ওয়াদুদ ভূইয়া অভিযোগ করেন, দেশি-বিদেশি অপশক্তি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here