
ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ঘিওর ব্যবসায়ী ব্যবস্থাপনা পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আসর নামাজের পর ঘিওর বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা পরিষদের কার্যালয়ের সামনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুস্তা আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি নিজাম উদ্দিন, মুফতি মাহমুদুল্লাহ বাবু, ঘিওর বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা পরিষদের সাংগঠনিক সম্পাদক পলাশ খান পাষান এবং ঘিওর বাজার বস্ত্র সমিতির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন। এছাড়াও স্থানীয় ব্যবসায়ী ও মুসল্লিরা দোয়া মাহফিলে অংশ নেন।
মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত চাওয়া হয়।
দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
এই বাংলা/এমএস
টপিক
