নালিতাবাড়ীতে ৭২ বোতল ভারতীয় মদসহ মাদককারবারি গ্রেফতার

0
233
নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ৭২ বোতল ভারতীয় মদসহ এক ব্যক্তি গ্রেফতার / ছবি - এই বাংলা

বিশেষ প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭২ বোতল ভারতীয় মদসহ রজব আলী নামে এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গ্রেফতার রজব আলী ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশ রজব আলীর ঘরে তল্লাশি চালায়। এসময় বস্তায় ভরা বিভিন্ন ব্র্যান্ডের মোট ৭২ বোতল ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। তল্লাশির সময়ই রজব আলীকে আটক করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, “মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা এ অভিযান পরিচালনা করেছি। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।”

মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here