
ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহ ল’ অ্যান্ড হিউম্যান রাইটস-এর উদ্যোগে বিভাগীয়, সদর ও জেলা-উপজেলা কমিটির আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
র্যালিটি ডিসি অফিস থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লায়ন আবুল কালাম আজাদ, আর সঞ্চালনা করেন শেখ ফিরোজ আহমেদ ও সহকারী অধ্যাপক এ এন এম কামরুজ্জামান সোহেল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ল’ অ্যান্ড হিউম্যান রাইটস-এর প্রতিষ্ঠাতা মহাসচিব এড. আবু বক্কর ছিদ্দিক। উদ্বোধনী বক্তব্য দেন যুগ্ম মহাসচিব এড. খন্দকার মোহাম্মদ আক্তার হোসেন।
প্রধান আলোচক ছিলেন প্রফেসর ড. আলহাজ্ব মোঃ শরীফ আব্দুল্লাহ হিজ সাকি পিএইচডি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাসলিমা মাহজাবিন জেরিন, মোহাম্মদ কালাম মাস্টার, সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান, আবুল কালাম সরকার ও এই বাংলা পত্রিকার সিনিয়র রিপোর্টার সাদিয়া সুলতানা।
বক্তারা বলেন, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে, যা বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষা ও উন্নয়নে মৌলিক ভূমিকা রাখছে। বাংলাদেশেও দিনটি গুরুত্বের সাথে পালিত হয়।
তারা আরও উল্লেখ করেন, দেশে জন্ম নিবন্ধনের গড় হার মাত্র ৫০ শতাংশ। পরিচয়পত্রের অভাবে বহু মানুষ শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মৌলিক অধিকার পেতে সমস্যায় পড়ছে। নিবন্ধনহীনতা শিশুশ্রম, বাল্যবিবাহ ও মানবপাচারের মতো মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
বক্তারা আইন সংস্কারের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সহজ ও জনবান্ধব করার দাবি জানান, যাতে কেউ পরিচয়হীন না থাকে এবং সমভাবে মৌলিক অধিকার ভোগ করতে পারে।
এছাড়া তারা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে ল’ অ্যান্ড হিউম্যান রাইটস সংগঠনের সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই বাংলা/এমএস
টপিক
