পাবনা প্রতিনিধি :
পাবনা সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের নওয়াগ্রামের প্রত্যন্ত অঞ্চলে সংগঠনের সার্বিক সহযোগিতায় সুজানগর ব্লাড ডোনার ক্লাব পাবনার উদ্যোগে “মানবিক প্রজেষ্ট ২০২৫” কর্মসূচি ১১ সফলভাবে সম্পন্ন হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এই অসহায়, ছিন্নমূল ও দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়। এমন উপকার ভোগীকে সুজানগর ব্লাড ডোনার ক্লাব পাবনার দেওয়া ছাগল বিতরণের বিষয়ে বলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো: আল আমিন সহ সংগঠনের পরিচালনা কমিটির সবাই সঠিক ভাবে তত্ত্ববধায়ন করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন।
সুজানগর ব্লাড ডোনার ক্লাব পাবনা উক্ত সংগঠনের দেওয়া বিকল্প আয়ের জন্য ছাগল পেয়ে উপকার ভোগী পরিবার সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সুফলভোগী সদস্য নাজিরগঞ্জ ইউপির নওয়াগ্রাম গ্রামের ছাদেক আলী ও তার স্ত্রী বলেন, এই ছাগল পালনের মাধ্যমে ছোট পরিসরে ছাগলের খামার গড়ে তুলে নিজের পরিবারকে আর্থিক স্বচ্ছলতায় দাঁড় করানোর পরিকল্পনা আছে। উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের নওয়াগ্রামে ভূমিহীন দিন মজুর ছাদেক শেখ বলেন, আমার বাড়ির জায়গা জমি কোনো কিছু নাই অন্যর জমিতে কোন রকম একটু বসবাস করছি। স্বামী-স্ত্রী দুজনেই অন্যের ক্ষেত-খামারে মজুরী করে কোনো রকমে দিন চালাই। আমার চার সন্তান আছে তবে ছেলে সন্তান না থাকায় আমার বৃদ্ধ বয়সে আয়ের কোন উৎস নেই উর্পাজনেও কোন উপায় নেই বিনামূল্যে সুজানগর ব্লাড ডোনার ক্লাব পাবনার অফিস থেকে ২টি করে ছাগল পেয়েছি। ইচ্ছা আছে এই ছাগল দিয়েই নিজের পরিবারের দরিদ্রতা দূর করব আমি।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের প্রকল্প ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল অসহায় সদস্যদের আত্মকর্মসংস্থানে উৎসাহিত করা এবং আধুনিক পদ্ধতিতে ছাগল পালনের মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা। এভাবেই ছাগল পালনের মাধ্যমে অসহায়, দরিদ্র ও বিধবা নারীদের জন্য একটি টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে।
এর ফলে তারা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে এবং নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে যা শুধু তাদের পরিবার নয়, সমাজেও ইতিবাচক পরিবর্তন আনছে।
সংগঠনের সদস্যরা জানান, উপজেলার বিভিন্ন এলাকায় থাকা পরিবারের কাছেও এমন উদ্দ্যগের ম্যাধমে বিভিন্ন সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। দরিদ্র অসহায় ছিন্নমূল দিন মজুর মানুষ দরিদ্রতার শিকার যেসব মানুষ, তাদের অগ্রাধিকার দিয়েই এই কার্যক্রম পরিচালনা করা হয়। প্রতিষ্ঠাতা ও পরিচালক আল আমিন, সহ পরিচালক নাহিদ হাসান, সভাপতি সজল হোসেন, সাধারণ সম্পাদক শিমুল, সহ দপ্তর সম্পাদক বাদশা খান, কোষাধ্যক্ষ আমির, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইয়াসিন। সদস্য সাদিত, এতে উপস্থিত ছিলেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য সাংবাদিক শিহাব আহম্মেদ এবং অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন সুজানগর ব্লাড ডোনার ক্লাব পাবনা প্রতিষ্ঠার পর থেকেই বিনামূল্যে রক্তদান, খাদ্য সহায়তা, চিকিৎসা সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ, দুর্যোগকালীন ত্রাণসহ নানা সামাজিক উদ্যোগে সক্রিয় ভূমিকা রেখে আসছে।
সংগঠনটির এক সদস্যের ভাষায়, “এই ছাগল বিতরণ হয়তো বড় সহায়তা নয়, কিন্তু এতে এই ছাদেক আলী শেখের পরিবার স্বাভলম্বী করে তুলতে পারবে এটাই আমাদের আনন্দ।
এই বাংলা/এমএস
টপিক

