নাগেশ্বরীতে প্রাইভেট কারসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ১০০ পিস ইয়াবা

0
116
নাটোরের মাদক ব্যবসায়ী চক্র ইয়াবা সহ নাগেশ্বরীতে গ্রেফতার / ছবি - এই বাংলা

নাগেশ্বরী প্রতিনিধি :


নাগেশ্বরী উপজেলা সদর কলেজ মোড় এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রাইভেট কারসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নাগেশ্বরী থানার নবাগত ওসি আব্দুল্লাহ হিল জামানের নেতৃত্বে প্রভাত চন্দ্র রায়, অলকান্ত রায়, আহসান হাবীব আকাশ, অপূর্ব কুমার বর্মন ও এএসআই নির্মল কুমারসহ একটি পুলিশ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে সার্বিক নির্দেশনা ও প্রযুক্তিগত সহায়তা দেন ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।

আটক ব্যক্তিরা হলেন— মো. রফিকুল ইসলাম (৪৮), পিতা: মৃত বাদল মোল্লা, গ্রাম: কামারহাটী (তেনাচুরা), লালপুর, নাটোর। মো. সুরুজ আলী (৩১), পিতা: মৃত আজাহার আলী, গ্রাম: মিস্ত্রীপাড়া, বাগাতিপাড়া, নাটোর।

পুলিশ জানায়, এ চক্রটি এর আগেও চট্টগ্রামে মাদকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছিল। এবার তারা প্রাইভেট কারে ইয়াবা পাচারের চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছে।

আটকদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে নাগেশ্বরী থানা পুলিশ।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here