নাসিরনগরে ফার্মেসীতে অভিযান, ৫ ফার্মেসীকে জরিমানা

0
117
ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে সদরের কলেজ মোড় হাসপাতাল মোড় এলাকার কয়েকটি ফার্মেসি জরিমানা করা হয় / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে ওষুধের অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে সদরের কলেজ মোড় হাসপাতাল মোড় এলাকার কয়েকটি ফার্মেসি মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে  নাসিরনগর উপজেলা প্রসাশনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ । অভিযানে সহায়তা করেন নাসিরনগর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা

অভিযানকালে ফিজিশিয়ান স্যাম্পল অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রির অভিযোগে যোগেন্দ্র ফামের্সী, মুক্তি ফামের্সী, নুর ফার্মেসী কে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা ওষুধ ও কসমেটিক আইন লঙ্ঘনের কারণে প্রদান করা হয়েছে।

মোবাইল কোর্টের সময় নাগরিকদের জানানো হয়, নকল ও ভেজাল ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, অননুমোদিত ওষুধ মজুদ ও বিক্রি থেকে বিরত থাকার জন্য নিয়মিতভাবে জনস্বার্থে অভিযান চালানো হবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here