ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মকবুল হোসেনের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও মোঃ মকবুল হোসেন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন। পরে তিনি কাঠালিয়া উপজেলার সার্বিক সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন অগ্রাধিকার এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।
সভায় বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি মোঃ মাসউদুল আলম, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম, সহ-সভাপতি ফায়সালা আহমেদ মিঠু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খাইরুল আমিন ছগির, সদস্য সিরাজুল ইসলাম রনি, সাংবাদিক আব্দুল হালিম, ফারুক হোসেন খান, খান মোঃ জুশফিকুর রহমান, মোঃ রাসেল সিকদার, বাদল হাওলাদার, মোঃ আবুল কালাম, এম এ আজিজ, হারুন সিকদারসহ আরও অনেকে।
ইউএনও মকবুল হোসেন সাংবাদিকদের সহযোগিতার মাধ্যমে কাঠালিয়ার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ড আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এই বাংলা/এমএস
টপিক

