পিরোজপুর প্রতিনিধি :
আগামী ২ ডিসেম্বর বরিশালে অনুষ্ঠিতব্য ইসলামী ও সমমনা আট দলীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে পিরোজপুরে লিয়াজো কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ মাগরিব শহরের আল্লামা সাঈদী ফাউন্ডেশন কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা সভাপতি মাওলানা ইয়াহইয়া, খেলাফত মজলিস পিরোজপুর জেলা আহ্বায়ক মাওলানা নাসির উদ্দীন, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি জহিরুল হক, খেলাফত মজলিসের জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক, মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা আলাউদ্দিন শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আগামী ২ ডিসেম্বর বরিশালে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করতে সার্বিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
মহাসমাবেশে অংশগ্রহণকারী আটটি দল হলো—
১. বাংলাদেশ জামায়াতে ইসলাম
২. ইসলামী আন্দোলন বাংলাদেশ
৩. বাংলাদেশ খেলাফত মজলিস
৪. খেলাফত মজলিস
৫. নেজামে ইসলাম পার্টি
৬. বাংলাদেশ খেলাফত আন্দোলন
৭. বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি
৮. জাতীয় গণতান্ত্রিক পার্টি
এই বাংলা/এমএস
টপিক

