পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরে নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক–সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় জেলা প্রশাসক আবু সাঈদ সভাপতিত্ব করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূইয়া জনি এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ, জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, জেলা প্রেসক্লাব সভাপতি এম এ জলিল, সাধারণ সম্পাদক এস এম আবু জাফর এবং পজিটিভ পিরোজপুর সভাপতি মো. হাবিবুর রহমানসহ জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসক আবু সাঈদ পিরোজপুরের সার্বিক উন্নয়ন, চলমান সমস্যা ও সম্ভাবনা বিষয়ে সবার সঙ্গে মতবিনিময় করেন এবং উন্নয়ন কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।
এই বাংলা/এমএস
টপিক

