সিংড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

0
212
নাটোরের সিংড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :


নাটোরের সিংড়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চৌগ্রাম স্কুল মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ দোয়া আয়োজন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাটোর–৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দাউদার মাহমুদ।

চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আকরাম হোসেনের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক রুস্তম আলীর সঞ্চালনায় দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তায়েজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আব্দুল মালেক, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ পলাশ, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু ও উপজেলা বিএনপির সদস্য সবুজ মাহমুদ।

এছাড়া দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মোশাররফ হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল করিম, যুবদল নেতা কাদিরুল আনাম লেমন, যুগ্ম আহ্বায়ক টিপু সুলতানসহ স্থানীয় নেতাকর্মীরা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here