রৌমারীতে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

0
169
কুড়িগ্রামের রৌমারীতে জমি বিরোধে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫ / ছবি : এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রৌমারী সদর ইউনিয়নের মধ্য ইছাকুড়ি গ্রামে ঘটে যাওয়া এই ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আবুল হাশেম, আব্দুস সবুর, আশুরা খাতুন ও মজনু মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আরও আটজনকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নবীউল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪০ বছর ধরে ইসরাফিল হক ও রাজা মিয়ার মধ্যে ৩ একর ৮৪ শতক জমিকে কেন্দ্র করে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিরোধপূর্ণ জমিতে ইসরাফিলের পক্ষের লোকজন ট্রাক্টর দিয়ে চাষাবাদ শুরু করলে রাজা মিয়ার লোকজন বাধা দেয়। এ নিয়ে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে ঘণ্টাব্যাপী সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ।

দুই পরিবারে আগেও একাধিকবার সংঘর্ষ এবং পাল্টাপাল্টি মামলা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রৌমারী থানার উপ-পরিদর্শক সেলিম মালিক জানান, এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here