বাজিতপুরে তারেক রহমানের জন্মদিনে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

0
166
বাজিতপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত / ছবি : এই বাংলা

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে বুধবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে তারেক রহমানের সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের রাজনৈতিক নেতৃত্বে তার অবদানের ধারাবাহিকতা কামনা করা হয়।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও হালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজল ভূঁইয়া, কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, হিলচিয়া ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শহীদুজ্জামান বাবু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদ ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহরাব হোসেন এবং উপজেলা ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এছাড়া দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নজরুল ইসলাম, কয়েক ইউনিয়নের যুবদল ও ছাত্রদল নেতারা এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তারেক রহমান একটি গুরুত্বপূর্ণ প্রতীকী নেতৃত্ব। তার সুস্থতা ও নিরাপদ প্রত্যাবর্তন জাতীয় স্বার্থের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বলে মন্তব্য করেন তারা।

স্থানীয় মসজিদের ইমাম দোয়া পরিচালনা করেন এবং দেশ, জাতি ও জাতীয় নেতৃত্বের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন। পরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

আয়োজকদের ভাষ্যমতে, অনুষ্ঠানকে কেন্দ্র করে বাজিতপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here