মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে সার্বিক নিরাপত্তা ও পরিস্থিতি নিয়ে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
187
মাটিরাঙ্গায় সেনাবাহিনী আইন শৃঙ্খলা মাসিক সভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :


খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনাবাহিনী জোন আওতাধীন সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা বিষয়ে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০টায় মাটিরাঙ্গা জোন সদর সম্মেলন কক্ষে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. ইব্রাহীম আডহামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় আইন–শৃঙ্খলা পরিস্থিতি, ফেসবুকে ফেক আইডির অপব্যবহার, ফুটপাত দখল, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, নির্বাচনী শৃঙ্খলা, পরিবেশ ও ড্রেনেজ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটন নিরাপত্তা, উন্নয়ন প্রকল্প এবং সাম্প্রদায়িক সম্প্রীতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

জোন অধিনায়ক সভায় মাটিরাঙ্গা অঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করে বলেন— আইন–শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। শান্তি–শৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাস দমনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোন উপ-অধিনায়ক মেজর মাসুদ খান, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) কাজী ওয়াজেদ, মাটিরাঙ্গা থানার ওসি তৌফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মঞ্জিলা জুমা, জয়া ত্রিপুরা, শহীদুল ইসলাম সুমন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, বাজার কমিটির সভাপতি জামাল উদ্দিন, মাটিরাঙ্গা প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন জয়নাল, সহ-সভাপতি মো. এনামুল হকসহ সামরিক ও বেসামরিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here