পদোন্নতি বঞ্চিত প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচিতে স্থবির পিরোজপুর মহিলা কলেজ

0
160
পদোন্নতি বঞ্চিত প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :


দেশজুড়ে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত (৩২–৩৭তম ব্যাচ পর্যন্ত) যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি পালন করছেন বঞ্চিত শিক্ষকরা। একই দাবিতে বুধবার (১৯ নভেম্বর) চতুর্থ দিনের মতো কর্মসূচি পালন করেছেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের পদোন্নতি বঞ্চিত প্রভাষকেরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কলেজের মোট ১৩ জন প্রভাষক আন্দোলনে অংশ নিয়ে পাঠদানসহ সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রয়েছেন। তাদের অভিযোগ—দীর্ঘদিন যোগ্যতা থাকা সত্ত্বেও পদোন্নতির গেজেট জারি না হওয়ায় তারা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ কলেজে পদোন্নতি বঞ্চিতদের মধ্যে রয়েছেন ৩৪তম বিসিএসের ১ জন, যিনি টানা ১০ বছর ধরে প্রভাষক পদে কর্মরত। এছাড়া ৩৫তম ব্যাচের ২ জন, ৩৬তম ব্যাচের ২ জন এবং ৩৭তম ব্যাচের ১ জন রয়েছেন। পাশাপাশি ৩৮তম থেকে ৪৩তম বিসিএসের আরও ৮ জন প্রভাষক আন্দোলনে সংহতি জানিয়েছেন।

প্রভাষকদের অভিযোগ, যথাসময়ে পদোন্নতি না হওয়ায় তাদের আর্থিক, সামাজিক ও পেশাগত ক্ষতি হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হলে তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এদিকে ২০ জন শিক্ষকের মধ্যে ১৩ জন কর্মবিরতিতে থাকায় কলেজের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম বলেন, “১৩ জন প্রভাষক কর্মবিরতিতে থাকায় নিয়মিত ক্লাস নেওয়া ও পরীক্ষার কক্ষ তত্ত্বাবধানে বড় ধরনের সংকট সৃষ্টি হয়েছে। দ্রুত সমস্যার সমাধান না হলে একাডেমিক কার্যক্রম আরও ক্ষতিগ্রস্ত হবে।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here