রাজারহাটে মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার গ্রেফতার ১

0
150
কুড়িগ্রামে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :


কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের রামকান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রাজারহাট থানা পুলিশ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গত মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে রাজারহাট থানার একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে ১০ কেজি ২০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ১৩,০০০ টাকা এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসার সাথে জড়িত শ্রী নিরঞ্জন রায় (৩৫), রামকান্ত এলাকা, ছিনাই ইউনিয়নকে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন—
“মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

মাদকের বিরুদ্ধে এমন সফল অভিযান এলাকায় জনমনে স্বস্তি ফিরিয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here