অনলাইন ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) চলমান সংলাপের চতুর্থ দিনেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় চালিয়ে যাচ্ছে। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হবে, যেখানে মোট ১৩টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এই বৈঠকের সভাপতিত্ব করবেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক গণমাধ্যমকে জানান, আজকের সংলাপ দুই সেশনে অনুষ্ঠিত হবে।
সকালের সেশন (সাড়ে ১০টা–সাড়ে ১২টা):
বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টি (বিএমজেপি), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি–এনসিপি (নতুন দল), গণসংহতি আন্দোলন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং বাংলাদেশ লেবার পার্টির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে ইসি।
দুপুরের সেশন (বিকেল ২টা–৪টা):
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল–বাসদ মার্কসবাদী (নতুন দল)-এর নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১৩, ১৬ ও ১৭ নভেম্বর দুই দফায় করে মোট ৩৬টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন। আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে এই সংলাপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে ইসি।
এই বাংলা/এমএস
টপিক

