ফয়সলেকে গড়ে উঠেছে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের অপরাধচক্র

0
130
মাদক ও অসামাজিক কার্যকলাপ / ছবি - সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম মহানগরীর শান্ত পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত ফয়স লেক এলাকায় দিন দিন বেড়ে উঠছে মাদক সেবন, অসামাজিক কার্যকলাপ এবং অপরাধচক্রের আগ্রাসন। খুলশী থানার অন্তর্ভুক্ত এই পর্যটন এলাকা প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখর থাকলেও আড়ালে চলছে সংগঠিত অপরাধচক্রের ভয়ঙ্কর কর্মকাণ্ড।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয়দের অভিযোগ, ফয়সলেক গেস্ট হাউসসহ আশপাশের কয়েকটি আবাসিক হোটেল আসলে হোটেলের আড়ালে পরিচালিত হচ্ছে পতিতালয় হিসেবে। এসব জায়গা রাত নামলে পরিণত হয় মাদক সেবন, জুয়ার আসর এবং বিভিন্ন অবৈধ কার্যক্রমের নিরাপদ আশ্রয়ে। ইয়াবা ও গাঁজাসহ নানা মাদকদ্রব্য অবাধে কেনাবেচা হচ্ছে—যা এলাকাবাসীকে উদ্বেগে ফেলেছে।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে কুখ্যাত মাদক ব্যবসায়ী শামীম নামের এক ব্যক্তির নিয়ন্ত্রণে চলছে পুরো এলাকা। তার নেতৃত্বে পরিচালিত সিন্ডিকেট চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে থাকে। শুধু মাদক নয়—তার অধীনে পরিচালিত হয় পতিতাবৃত্তি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড।

স্থানীয়দের অভিযোগ, “শামীমের প্রভাব এতটাই শক্তিশালী যে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। দিনের পর দিন এসব অপরাধ চোখের সামনে ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না।”

এলাকাবাসী দ্রুত পুলিশ প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও কঠোর নজরদারির দাবি জানিয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here