নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক শিশু মেয়ে তানিশা মনি (১১) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনার পর পরিবার এবং পুলিশ এখনও আত্মহত্যার কারণ জানাতে পারেনি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে মনি পরিবারের অগোচরে বসতঘরের আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় এবং পুলিশে খবর দেয়।
মনি ওই বাড়ির মৃত মোশরফ হোসেনের কন্যা এবং বাংলা বাজার ক্যাডেট মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গাজী ফৌজুল আজিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি আত্মহত্যা করেছে। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের ২৫০ শয্যা বিশিষ্ট মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পুলিশ আত্মহত্যার প্রকৃত কারণ খতিয়ে দেখছে।
এই বাংলা/এমএস
টপিক

