কুড়িগ্রাম প্রতিনিধি :
মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সীমান্ত এলাকা থেকে সাড়ে ৪১ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফুলবাড়ীর অনন্তপুর বিওপির টহলরত বিশেষ টিম উপজেলার পশ্চিম রামখানা এলাকায় অভিযান চালায়। এ সময় একদল ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা একটি পটলার বস্তা ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে তল্লাশি করে পটলার ভেতর থেকে সাড়ে ৪১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদকপাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”
এই বাংলা/এমএস
টপিক

