ঝালকাঠি প্রতিনিধি :
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের ঐক্যের কোনো বিকল্প নেই। হইকাল ও পরকালের একমাত্র শান্তির পথ হচ্ছে ইসলাম। তাই ইসলামী হুকুম মেনে জীবন পরিচালনা করলে ইহকাল ও পরকালে শান্তি নিশ্চিত হবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গত সোমবার (১৭ নভেম্বর) রাত ১০টায় উপজেলা মুজাহিদ কমিটি ও কারিমীয়া সাখাওয়াতিয়া মাদ্রাসার আয়োজনে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত পাঁচ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তাফসির মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা মার্কা)–এর প্রার্থী মাওলানা হাফেজ ক্বারী ইব্রাহিম আল হাদী। বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত এমপি প্রার্থী ড. ফয়জুল হক।
মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি ও বাংলাদেশ মুজাহিদ কমিটি উপজেলা শাখার ছদর ইঞ্জিনিয়ার মাওলানা আহছান উল্লাহ খানের সভাপতিত্বে বয়ান করেন মাওলানা মুফতি ইমদাদুল হক আরেফি, মাওলানা মুফতি ক্বারী মুসা বিন কাসেমী, মাওলানা আমিনুল ইসলাম নেছারী, মাওলানা নিজামুল হক, মাওলানা রফিকুল ইসলাম আশরাফী, মাওলানা মুফতি শহীদুল ইসলাম, মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি দলীয় প্রার্থী মাওলানা হাফেজ ক্বারী ইব্রাহিম আল হাদীকে পরিচয় করিয়ে দিয়ে হাতপাখা মার্কায় ভোট চান।
এই বাংলা/এমএস
টপিক

