হাসিনার রায়ে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে বাবুগঞ্জে সংঘর্ষ, নিহত ছাত্রদল কর্মী

0
146

বরিশাল প্রতিনিধি :

বরিশালের বাবুগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় উপলক্ষে আয়োজিত মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দাওয়াত পাওয়া না পাওয়া সংক্রান্ত বিরোধ থেকে দুই পক্ষের সংঘর্ষে রবিউল ইসলাম (২৫) নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আজ সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীর নগর (আগরপুর) ইউনিয়নে এ ঘটনা ঘটে।

 

নিহত রবিউল ইসলাম স্থানীয় জাহাঙ্গীর নগর ইউনিয়ন ছাত্রদলের কর্মী। তার মরদেহ বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আরও কমপক্ষে আট জন আহত হয়েছেন। তাদের সবাইকে শেবাচিলে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বাবুগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম সংঘর্ষ ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিষ্টি বিতরণের অনুষ্ঠানে দাওয়াত পেয়েছে-না-পাওয়ার বিষয় নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে; এতে একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। স্থানীয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here