ঘিওরে পাক পাঞ্জাতন স্মরণে ৫২ তম বাৎসরিক ওরস অনুষ্ঠিত 

0
150

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

 

মানিকগঞ্জের ঘিওরে হযরত শাহ্ বাহের ( রহ: ) প্রথম আস্তানা সার্বজনীন মোহাম্মদী তরিকতের প্রবর্তক ইমাম শাহ্ ফজর আল মোহাম্মদী ( শাহ্ কালু পাগল ) এর ৫২ তম বার্ষিক ওরশ মোবারক ও বাউল মেলা শুরু হয়েছে। উপজেলার পয়লা ইউনিয়নের পূর্ব বেগুন নারচী পাগলের আঙিনায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সোমবার ( ১৭ নভেম্বর ) সন্ধ্যায় ওরশ উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও শিন্নী বিতরন করা হয়। এরপর পরিবেশিত হয় ধর্মীয় ও ভাব বৈঠকী সংগীত। ৫ দিনব্যাপি এই বাউল মেলা শেষ হবে আগামী ২১ নভেম্বর ।

 

অনুষ্ঠানের মধ্যে দেশ সেরা শিল্পীদের বলতে না পারেন দয়া করে একটু অপেক্ষা করুন পরিবেশনায় রয়েছে বাউল গান, বিচার গান ও জারিগান । এই মেলাকে ঘিরে আশেপাশের মানুষের মাঝে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। মেলার আঙিনা জুড়ে বসেছে হরেক রকমের দোকানপাট।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here