চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসনে সন্ত্রাসবিরোধী আইনে উপজেলা আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে তাদের আটক করা হয়।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বেচ্ছাসেবকলীগ তথ্য গবেষনা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ বাহাদুর চৌধুরী(৪৭),যুবলীগ কর্মী, কাজি আল সাবা (সোহেল) (৩০),
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, “সন্ত্রাসবিরোধী আইনে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং শনিবার আদালতে পাঠানো হয়েছে।”
এই বাংলা/এমএস
টপিক

