নাসির নগরে বিএনপির উদ‍্যোগে এম এ হান্নানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
119

নাসির নগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারণ্যের অহংকার আগামী রাষ্ট্র নায়ক  তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ব্রাহ্মণবাড়িয়ায়-১ নাসিরনগর আসনে বিএনপির মনোনীত প্রার্থী, উপজেলা বিএনপি সভাপতি এমএ হান্নান মনোনায় প্রাপ্ত হওয়ায় ধরমন্ডল ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষে থেকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ধরমন্ডল ইউনিয়ন বিএনপির সভাপতি মো: সালাউদ্দিন চৌধুরী মজনুর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল কাদির ও আরিফুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণ বাড়ীয়া ০১(নাসির নগর) সংসদীয় আসনে বিএনপির (ধানের শীষ)

মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এড আলী আজম চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক এড আরাফাত আলী, হরিপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান জামাল মিয়া, সদর ইউনিয়ন বিএনপি সভাপতি সৈয়দ আবু সরোয়ার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দ সুভ, কামাল হোসেন, ছোয়ার আলী, মজনু মিয়া, ফরিদ মিয়া, জাহিদ মোম্বার,  আব্দুল জলিল, আব্দুল কাদির মেম্বার, ধরমন্ডল ইউনিয়ন যুবদল সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক আরিফ হোসেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here