নীলফামারী প্রতিনিধি :
জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং ওই আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবি আদায়ে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে জেলা জামায়াতের দলীয় কার্যালয় আলহেলাল থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্র্যাফিক মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে করে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তার, নায়েবে আমির ড. খায়রুল আনাম এবং সহকারী সেক্রেটারি আলফারুক আব্দুল লতীফ প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোট, নির্বাচনে পিআর পদ্ধতি, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড, শেখ হাসিনার বিচার এবং জাতীয় পার্টি-১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি তুলে ধরেন বক্তারা। এসময় নেতারা ৫ দফা দাবিতে গণআন্দোলন আরও বেগবান করার ঘোষণা দেন।
এই বাংলা/এমএস
টপিক

